ঔপনিবেশিক সংস্কৃতি: জসীম উদ্দীন ও প্রতিরোধী প্রবর্তনা
যথারীতি জাতীয়তাবাদী অবস্থান থেকেই জসীম উদ্দীন ঔপনিবেশিক সংস্কৃতির বিরোধিতা করেছেন। এবং যতটা না ঔপনিবেশিক শাসনের তারচেয়ে বেশি ঔপনিবেশিক সংস্কৃতির বিরোধিতা করেছেন তিনি। বিরোধিতা করেছেন ঔপনিবেশিক শক্তির স্থানীয় ‘এজেন্ট’দের (Agent)। তাঁর এই বিরোধিতা ছিল আত্মসত্তার প্রতিষ্ঠার স্বার্থেই। জসীম উদ্দীনের আত্মপ্রতিষ্ঠার রাজনীতি মূলত বাঙালি মুসলমানেরই আত্মপ্রতিষ্ঠার রাজনীতি। যদিও এই রাজনীতি উপনিবেশিত বুর্জোয়াদের প্রভাবমুক্ত ছিল না। বরং নেতৃত্বে ছিল সেই বুর্জোয়া শ্রেণিই। তবে জসীম উদ্দীন খাঁটি বুর্জোয়া হয়ে উঠতে পারেননি—এবং এই বৈশিষ্ট্যের কারণেই তিনি গুরুত্বপূর্ণ। জসীম উদ্দীনকে পর্যালোচনার যাবতীয় শর্ত এই বৈশিষ্ট্যের অভ্যন্তরেই লুকায়িত।
ঔপনিবেশিক সংস্কৃতি: জসীম উদ্দীন ও প্রতিরোধী প্রবর্তনা পুরো লেখা পড়ুন»



